দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠী সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার জবাবে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, বিমান হামলার জবাবে বিমান হামলা, রাজধানীর জবাবে রাজধানী, বিমানবন্দরের জবাবে বিমানবন্দর এবং জ্বালানি স্থাপনায় হামলার জবাবে একই ধরনের হামলা চালানো হবে।
বুধবার ইয়েমেনের রাজধানী সানার আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা যায়। এ সময় শহরটিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে সৌদি আরব বা সৌদি নেতৃত্বাধীন জোট সানায় আবারও হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আনসারাল্লাহ নামেও পরিচিত হুতি গোষ্ঠী এক বিবৃতিতে জানায়, তারা পাল্টাপাল্টি হামলার কৌশল অব্যাহত রাখবে। তাদের বক্তব্য, প্রতিপক্ষ যে ধরনের হামলা চালাবে, তার জবাবও দেওয়া হবে একই ধরনের আক্রমণের মাধ্যমে।
তবে ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন ধরেই ক্ষতিগ্রস্ত অবস্থায় বন্ধ রয়েছে। বিমানবন্দরটিতে বর্তমানে কোনো ইয়েমেনি যাত্রীবাহী বিমানও নেই। ফলে সৌদি আরবের তুলনায় বিমানবন্দরকেন্দ্রিক ক্ষতির ক্ষেত্রে ইয়েমেনের পরিস্থিতি ভিন্ন বলে মনে করা হচ্ছে।
এদিকে হুতিরা এখনো প্রতিদিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে। এতে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
এমএস/